Connect with us

প্রযুক্তি

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

এআই ব্যবহার করে এমন ভয়াবহ বিপর্যয় ঘটানো সম্ভব, যার পরিণতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। এ বিষয়ে সরকারের আইন প্রণয়নের পাশাপাশি এআই ব্যবস্থার উন্নয়ন ও ব্যবহারের ওপর নজরদারি করা প্রয়োজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, শক্তিশালী এআই ব্যবস্থা কীভাবে তৈরি ও নজরদারি করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সুনির্দিষ্ট নিয়ম তৈরি করা উচিত। তাঁর মতে, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় নিরাপত্তাব্যবস্থা নেবে, এমন প্রত্যাশার ওপর নির্ভর না করে আইন প্রণয়নের মাধ্যমে তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রে এআই নিয়ে আইন করা প্রয়োজন কি না, এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘অবশ্যই।’

বিল গেটসের মতে, এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি কীভাবে করা হবে, সে বিষয়ক আলোচনায় আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনীতিবিদদের যুক্ত হতে হবে। এ ধরনের আইন এআই প্রতিষ্ঠানগুলোর কাজ কিছুটা বাড়ালেও প্রযুক্তির উন্নয়ন বন্ধ হয়ে যাবে না। আরও উন্নত এআই প্রযুক্তি এমন ব্যক্তিদের হাতে চলে যেতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করতে চায়।

Continue Reading

Copyright © 2026 Dainik Bangla