Connect with us

আন্তর্জাতিক

বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল

লিওনেল মেসি তাঁর কাজটা আজও করলেন। ইন্টার মায়ামি যে দুটি গোল করেছে, দুটোতেই তাঁর অবদান। তিনি নিজে একটি গোল করেছেন, সেটিও ছিল নজরকাড়া।

বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতে কী! এরপরও ইন্টার মায়ামি আজও জয় পেল না। মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন মেসিরা।

ম্যাচের ৬২ মিনিটে মেসি গোলটি করেছেন রদ্রিগো ডি পলের পাস থেকে। মেসির এই গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু যোগ করা সময়ে (৯১ মিনিট) গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল এখন ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৪ ম্যাচ।

Continue Reading

Copyright © 2026 Dainik Bangla