জীবনযাপন
ইলিশ খেলে মন ভালো রাখার হরমোন বাড়ে

ইলিশে রয়েছে উপকারী ওমেগা ৩ চর্বি। তবে মাছটি কোথা থেকে ধরা হয়েছে, তার ওপর নির্ভর করে এই চর্বির পরিমাণ। মাছের খাদ্যাভ্যাস ও বাসস্থানের প্রকৃতি স্বাদকেও প্রভাবিত করে।
ইলিশে ডিএইচএ এবং ইপিএর মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো হৃদ্রোগের ঝুঁকি, রক্তচাপ কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।
সর্বোচ্চ প্রোটিনসমৃদ্ধ (প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ২৫ গ্রাম) মাছগুলোর মধ্যে ইলিশ অন্যতম।
ইলিশে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে, যা হাড়কে শক্তিশালী করে।
ইলিশের ভিটামিন এ, ডি, জিংক এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
ইলিশে রয়েছে ক্যানসার প্রতিরোধক উপাদান আরজিনিন। এ ছাড়া ইলিশ খেলে মন ভালো রাখার হরমোনগুলোর ক্ষরণ বাড়ে।