চাকরি
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ংয়ে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১০০।নরসিংদীর আড়ং আউটলেটের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরির বিবরণ
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১০০
যোগ্যতা ও দক্ষতা: স্নাতক অথবা ন্যূনতম এইচএসসি পাস। চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন–ভাতা: ১০,০০০–১২,০০০ টাকা।
কর্মস্থল: নরসিংদী।